World philosophy, Knowledge is Power, Know Thyself, Time and Tide Waits for None. philosophy bd
Pages
Breking News
দিনাজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
দিনাজপুরের বিরল উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিবরিয়া হোসেন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাঙ্গন হাঁড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া হোসেনের বাড়ি রানীপুকুর ইউনিয়নের হালজা গ্রামে।
স্থানীয় সূত্র ও নিহত যুবকের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মো. দুলাল হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে কিবরিয়া ও দুলাল মোটরসাইকেলে করে বোর্ডহাট এলাকা থেকে বহবলদীঘি বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। হাঁড়িপুকুর এলাকায় পৌঁছালে কিছু দুর্বৃত্ত লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করে। চালকের আসনে থাকা কিবরিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরিস্থিতি খারাপ দেখে দুলাল মোটরসাইকেল থেকে লাফ দিয়ে কিছু দূরে একটি পাড়ায় গিয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন হাঁড়িপুকুর এলাকায় গিয়ে রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শীতল চন্দ্র পাহান তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিরল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। নিহত যুবকের সঙ্গে থাকা মো. দুলাল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
sourch of: prothom allo.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ফল ও বাদাম ওজন সমস্যায় অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে থাকেন। কেউ কেউ ব্যায়ামের দিকে নজর রাখেন আবার কেউ কেউ খাবার নিয়ন্ত্রণ করে স্লিম থাক...
-
গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এসবের মধ্যে ঘুম না হওয়া একটি বড় সমস্যা। ভালো ঘুম না হলে শরীর এবং মন কোনটাই ভাল থাকেনা। আবার...
-
সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্যকর জীবনপদ্ধতি। লিঙ্গ সুস্থ রাখতেও তাই ত্যাগ করতে হবে বদভ্যাস। সঠিক না জেনে, উড়ো কথায় কান দিয়ে অনেকেই মনে করেন,...
-
দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী স...
-
একটি পি জে আবদুল সাফল্য সফলতা টিপস | A P J Abdul Kalam Success Tips এ পি জে আবুল কালাম আজাদের বিখ্যাত কিছু উক্তি '...
-
পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতা ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা...
-
Benefits of GERBER Organic Baby Clothes If you spent time reading educational sites and baby blogs during pregnancy, you may ha...
-
নরসিংদীর শিবপুরের উত্তর সাধারচর এলাকার মেয়ে রিমা আক্তার (২৩)। বাবা জসিম উদ্দিন কয়েকবার স্ট্রোক করে প্রায় ১০ বছর ধরে প্যারালাইজড অবস্থায় শয...
-
সদ্গুরু জাগ্গি বাসুদেব একজন ভারতীয় যোগী বিশ্ববিখ্যাত অতীন্দ্রিয়বাদী এবং স্বনামধন্য লেখক। তিনি ১৯৫৭ সালের ৩ সেপ্টেম্বর ভারতের কর্ণা...

No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.