World philosophy, Knowledge is Power, Know Thyself, Time and Tide Waits for None. philosophy bd
Pages
Breking News
সালমান শাহের আত্মহত্যার ৫ কারণ
জনপ্রিয় নায়ক সালমান শাহের আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ তুলে ধরেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, সালমান শাহকে হত্যা করা হয়নি। নায়িকা শাবনূরের সাথে অন্তরঙ্গতার কারণে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার বলেন, 'সালমান শাহের রহস্যজনক মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।'
পিবিআই'র বিশেষ পুলিশ সুপার মোঃ বশির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে আজ ওই তদন্তের বিষয়ে জানানো হয়। তদন্ত প্রতিবেদন অনুসারে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ হলো চিত্রনায়িকা শাবনূরের সাথে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকায় তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার পরিবার এবং ভক্তদের অনেকেই দাবি করছিলেন, তাকে হত্যা করা হয়েছে।
সালমান শাহের মৃত্যুর ঘটনায় সর্বশেষ তদন্তটি করার দায়িত্ব পায় পিবিআই।
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ফল ও বাদাম ওজন সমস্যায় অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে থাকেন। কেউ কেউ ব্যায়ামের দিকে নজর রাখেন আবার কেউ কেউ খাবার নিয়ন্ত্রণ করে স্লিম থাক...
-
গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এসবের মধ্যে ঘুম না হওয়া একটি বড় সমস্যা। ভালো ঘুম না হলে শরীর এবং মন কোনটাই ভাল থাকেনা। আবার...
-
সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্যকর জীবনপদ্ধতি। লিঙ্গ সুস্থ রাখতেও তাই ত্যাগ করতে হবে বদভ্যাস। সঠিক না জেনে, উড়ো কথায় কান দিয়ে অনেকেই মনে করেন,...
-
দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী স...
-
একটি পি জে আবদুল সাফল্য সফলতা টিপস | A P J Abdul Kalam Success Tips এ পি জে আবুল কালাম আজাদের বিখ্যাত কিছু উক্তি '...
-
পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতা ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা...
-
Benefits of GERBER Organic Baby Clothes If you spent time reading educational sites and baby blogs during pregnancy, you may ha...
-
নরসিংদীর শিবপুরের উত্তর সাধারচর এলাকার মেয়ে রিমা আক্তার (২৩)। বাবা জসিম উদ্দিন কয়েকবার স্ট্রোক করে প্রায় ১০ বছর ধরে প্যারালাইজড অবস্থায় শয...
-
সদ্গুরু জাগ্গি বাসুদেব একজন ভারতীয় যোগী বিশ্ববিখ্যাত অতীন্দ্রিয়বাদী এবং স্বনামধন্য লেখক। তিনি ১৯৫৭ সালের ৩ সেপ্টেম্বর ভারতের কর্ণা...

No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me.